টাঙ্গাইলে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন

আধুনিক গণমাধ্যম, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের নতুন গণমাধ্যম এশিয়া পোস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রধান কার্যালয়ের সঙ্গে মিল রেখে টাঙ্গাইলেও বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। তিনি এশিয়া পোস্টের সকল সাংবাদিক ও কতৃপক্ষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এশিয়া পোস্ট ইতোমধ্যে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে শুরু করেছে। সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের জন্য জাতীয় জীবনের সরকারের ভূমিকা, মানুষের উন্নয়নের জন্য সঠিক সংবাদ পরিবেশন করবে।
অনুষ্ঠানে দুপুরে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. লায়লা আঞ্জুমান বানু, পুলিশ সুপার রেজওয়ান সিদ্দিকী, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা এশিয়া পোস্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করা হয়।