logo
Advertisement

সুন্দরবনের ১০ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে, উদ্ধারের পর বনেই অবমুক্ত

এশিয়া পোস্ট নিউজ,কয়রা (খুলনা)
সুন্দরবনের ১০ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে, উদ্ধারের পর বনেই অবমুক্ত
উদ্ধার হওয়া অজোগর সাপ বনে অবমুক্ত করা হয়। ছবি: এশিয়া পোস্ট

সুন্দরবন হতে লোকালয়ে আসা ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে তা আবার ওই বনেই অবমুক্ত করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে কালিবাড়ি নামক স্থান হতে অজগর সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই দিন স্থানীয় বাসিন্দা রেজাউল গাজী কালিবাড়ি এলাকায় একটি অজগর সাপ আটকা পড়ে আছে এমন তথ্যটি বন বিভাগকে জানায়। সংবাদটি পাওয়ার পর তাৎক্ষণিক খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর অজগর সাপটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংরক্ষিত সুন্দরবনে তা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. আল আমিন, কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. আ. ছালাম, সহযোগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামিসহ বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি কালাবগী স্টেশনের আওতাধীন এলাকার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।