logo

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগককে কেন্দ্র করে দরবার প্রধান ‘পীর’ আব্দুর রহমান শামীমকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তাতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার ভক্ত ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে ‘পীর’ শামীমের ছবি নিয়ে দাঁড়াতে দেখা যায় তার ভক্তদের। মানববন্ধন শেষে তারা শামীমকে হত্যার বিচার চেয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আব্দুর রহমানের হত্যার বিচার চেয়ে বিকেলে মানববন্ধন হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

‘পীর’ আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনার সূত্রপাত গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে। ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় ফিলিপনগর এলাকায়। পরদিন শনিবার (১১ এপ্রিল) সকালে পরিস্থিতি পুলিশের নজরে আসে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ওই দিন সকাল থেকেই পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছিল। কিন্তু দুপুর আড়াইটার দিকে কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে দরবারে হামলা চালায়। পুলিশের উপস্থিতিতেই শামীম জাহাঙ্গীরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।