logo

টেবিল ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্টে ৭ মাসের শিশুর মৃত্যু

টেবিল ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্টে ৭ মাসের শিশুর মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর মুক্ত নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মীর মুক্ত ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া বিনতি মেহবুব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির চাচা মেহেদী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মীর মুক্ত বাড়ির বারান্দায় খেলছিল। এ সময় অসাবধানতাবশত বারান্দায় রাখা টেবিল ফ্যানের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।