লাইনচ্যুত তিন বগি রেখে ছেড়ে গেল বিজয় এক্সপ্রেস

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
লাইনচ্যুত তিন বগি রেখে ছেড়ে গেল বিজয় এক্সপ্রেস
ঘটনাস্থলে লাইনচ্যুত বগি। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিন বগি রেখেই দেড় ঘন্টা পর ছেড়ে গেছে যাত্রীবাহী ট্রেনটি।

Advertisement

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।

তিনি বলেন, তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টার পরও লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করতে পারেনি। ফলে ওই তিনটি বগি রেখেই রাত সাড়ে ১২টার দিকে অবশিষ্ট ১১টি বগি যাত্রীসহ ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাত ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশন এলাকা পর্যন্ত আসতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বিঘ্ন ঘটে।

বিষয় :ময়মনসিংহ