logo

অতিরিক্ত তাপ-চাপে বেঁকে গেল রেললাইন

অতিরিক্ত তাপ-চাপে বেঁকে গেল রেললাইন

ময়মনসিংহে অতিরিক্ত তাপমাত্রা ও চাপে রেললাইন বেঁকে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (৪ মার্চ) বিকাল সোয়া ৩টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে মেরামত শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। দীর্ঘদিনের ব্যবহৃত পুরোনো রেললাইন থাকায় অধিক তাপ ও চাপে এমনটি হয়ে থাকে। 

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ফাতেমানগর স্টেশনে এবং ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকা ছিল। রেলওয়ের কর্মীরা রেললাইন মেরামতের পর বিকেল সাড়ে ৫টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।