হাঁটতে গিয়ে ২০ কেজির কোরাল মাছ পেলেন কৃষক
এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী

নোয়াখালী হাতিয়ায় নদীর তীরে হাঁটাহাঁটি ঘরতে গিয়ে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছেন নাজিম উদ্দিন নামে এক কৃষক।
রোববার (২৪ মে) সন্ধ্যায় চরকিং ইউনিয়নর চরবগুলা গ্রামের পাশে মেঘনা নদীতে এই মাছটি পাওয়া যায়।
কৃষক নাজিম উদ্দিন জানান, সন্ধ্যার একটু পর বাড়ির পাশে নদীর তীরে হাঁটাছিলাম। এসময় হাতে থাকা লাইটের আলোতে নদীর পাশে খালের মধ্যে সামান্য পানিতে মাছটি পড়ে থাকতে দেখি। পরে দ্রুত এটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসি।
পরে স্থানীয়দের অনুরোধে মাছটিকে চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানে নিয়ে যান কৃষক নাজিম উদ্দিন। সেখানে মাছটি দেখতে অনেক মানুষ ভিড় করেন।
স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন জানায়, রাত হয়ে যাওয়ায় এই মাছ বাজারে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন মিলে ২০ কেজি ওজনের মাছটি ৬০০ টাকা কেজি মূল্যে কিনে নেয়। পরে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যায়।
