হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বেড়াতে যাওয়া দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং রাজধানীর খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট বেড়াতে যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা রাস্তার মাঝখানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে সড়কের গর্তে আঘাত লেগে অথবা কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা।
