logo
ফেনীতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

‘গণমাধ্যম জগতে আলোড়ন সৃষ্টি করেছে এশিয়া পোস্ট’

‘গণমাধ্যম জগতে আলোড়ন সৃষ্টি করেছে এশিয়া পোস্ট’
ফেনীতে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

ফেনীতে বর্ণাঢ্যভাবে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।এ উপলক্ষে সোমবার (১১ মে) বিকেলে ফেনী প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, বর্তমানে নতুন ধারার গণমাধ্যম আসছে, এশিয়া পোস্ট তার একটি। এশিয়া পোস্ট ইতোমধ্যে গণমাধ্যম জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এটি ভবিষ্যতে গণমাধ্যম জগতের নেতৃত্ব দেবে। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে তাদের যাত্রা সফল হোক এই শুভকামনা করছি।

তিনি আরও বলেন, জাতির কল্যাণে গণমাধ্যমকে সচেতন হতে হবে। হলুদ সাংবাদিকতাকে পরিহার করে প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরতে হবে। বিগত সময়ে প্রকৃত সংবাদ গণমাধ্যমে না আসার কারণে জাতির ঘাড়ে দুঃশাসন চেপে বসেছিল। আবারও যদি গণমাধ্যম সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে জাতির ঘাড়ে যেকোন সময় দুঃশাসন চেপে বসবে।

বিগত সময়ে গণমাধ্যম যদি সঠিক ভূমিকা পালন করতো তাহলে দেশের ইতিহাস ভিন্ন ভাবে লিখা হতো উল্লেখ করে মশিউর রহমান বলেন, আমাদের সন্তানকে জীবন দিতে হতো না। এর দায় জাতিকে রক্ত দিয়ে পরিশোধ করতে হয়েছে। এজন্য জাতিকে সঠিক পথ দেখাতে সঠিক সাংবাদিকতা জরুরি হয়ে পড়ছে।

প্রধান অতিথি ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক বলেন, গণমাধ্যম নিরপেক্ষভাবে সঠিক তথ্য তুলে ধরলে কোনো সরকার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারে না অর্থাৎ ফ্যাসিস্ট হতে পারে না। বিগত সময়ে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এজন্য একটি অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় অন্যায়ভাবে বছরের পর বছর থাকার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, দেশের গণমাধ্যম জগতে এশিয়া পোস্ট যে যাত্রা শুরু করল তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাদেরকে প্রভাবিত হয়ে ফরমায়েশি কোনো নিউজ করা যাবে না। প্রভাবিত হয়ে নিউজ করলে গণমানুষ ক্ষতিগ্রস্ত হয়।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে ও এশিয়া পোস্টের ফেনী জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা, রুবাইয়াত বিন করিম, ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুইঁয়া,ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জাহনারা আক্তার।

এছাড়াও সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক নুর নবী জীবন, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এসএম ইউসুফ আলী, দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম,সময় টেলিভিশনের ফেনী অফিসের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, এখন টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার ফেনী প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, এনটিভির অনলাইনের প্রতিনিধি ওমর ফারুক, গ্রীন টেলিভিশনের ফেনী প্রতিনিধি ফখরুল ইসলাম, চ্যানেল এস এর ফেনী প্রতিনিধি আহছান উল্লাহ, দৈনিক ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবিব উল্লাহ মিয়াজী, বাংলা এডিশনের ফেনী জেলা প্রতিনিধি রহিম আলী জাবেদ, ভয়েস অব ডেমোক্রেসি(ভিওডি বাংলা) এর ফেনী প্রতিনিধি জহির আদনান, দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক জাতীয় নিশান পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিত,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম,এ হাসান,সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, দৈনিক খবরপত্রের দাগনভুঞা প্রতিনিধি সুমন পাটোয়ারী, দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।