নয় হাজার লিটার ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকটের পাঁয়তারা

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
নয় হাজার লিটার ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকটের পাঁয়তারা
মজুত করা তেল জব্দ করেছে প্রশাসন। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে নয় হাজার লিটার সয়াবিন তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা রুখে দিয়েছে প্রশাসন।

Advertisement

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেরন।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর বাজারে মজুত করা গুদামটিতে অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে আবুল হোসেনের গুদামে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে রাখা হয়েছে খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযানে যায়। সেখান থেকে ৪৮ ড্রামভর্তি সয়াবিন তেল জব্দ করা হয়। পরিমাণে যা নয় হাজার লিটার।

তেল মজুত কারসাজিতে আবুল হোসেনের সঙ্গে রাসেল মিয়া, কাদির হোসেন, সুমন মিয়া, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম (সুন্দর রাজু) জড়িত রয়েছে। অভিযানের সময় মজুতকারীদের পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি লাভের জন্য বা চুরি-ডাকাতির মাধ্যমে মজুত করা হতে পারে। জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।