সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

সুনামগঞ্জে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে শুক্রবার (৩১ জুলাই) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্টে এই মিছিল বের করা হয়।
এর আগে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোড়ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। দুটি মিছিলের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিল করার সময় আশিকুর রহমান রিপন ছাড়া ছাত্রলীগের অন্য নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন নিজের ফেসবুকে মশাল মিছিলের ভিডিও পোস্ট করে লিখেছেন, অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।
এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, ফেসবুক দেখেছি সুনামগঞ্জের কোনো এক এলাকায় একটি সেতুর ওপরে মিছিল হয়েছে। তবে ছাতকের কোথাও ছাত্রলীগের মিছিল হয়েছে বলে জানা নেই।
.png)






