মসজিদে জাল নোট দিয়ে ফেরত নেন ৮০০ টাকা, অতঃপর…

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
মসজিদে জাল নোট দিয়ে ফেরত নেন ৮০০ টাকা, অতঃপর…
জাল নোটসহ ধরা পড়া হানিফ মিয়া। ছবি: এশিয়া পোস্ট

জুমার নামাজে দান করতে গিয়ে জাল টাকাসহ হানিফ মিয়া নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

Advertisement

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ জুন) গাজীপুর মহানগরীর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। শনিবার গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হানিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।

মুসল্লিরা জানান, জুমার নামাজের সময় মসজিদে হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেন। দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চাইলে এক মুসল্লির সন্দেহ হয়।

এ সময় ওই মুসুল্লি নোট দুটি ভালোভাবে পরীক্ষা করেন। পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন, নোট দুটি জাল। সঙ্গে-সঙ্গেই তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। মসজিদের মুয়াজ্জিন গাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় :গাজীপুর