logo

ঘাস কাটার সময় কামড় দেয় শেয়াল, ২৩ দিন পর মারা গেলেন নারী

ঘাস কাটার সময় কামড় দেয় শেয়াল, ২৩ দিন পর মারা গেলেন নারী

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ঘাস কাটতে গিয়ে শেয়ালের কামড়ের ২৩ দিন পর আমিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনা বেগম মারা যান। 

আমিনা বেগম বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মইনুল হকের স্ত্রী।

তার ছেলে আমিরুল ইসলাম বলেন, ২৩ দিন আগে মা মাঠে ঘাস কাটতে গেলে নাকে ও মুখে শেয়াল কামড় দেয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে ২টি টিকা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে পল্লিচিকিৎসক দিয়ে ২টি টিকা পুশ করি। ১৭ দিনের মাথায় মা আবার অসুস্থ হয়ে পড়েন। মুখ দিলে লালা বের হচ্ছিল এবং অল্প সময় পর পর বমি করছিলেন। পরে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেশীরা জানান, গত বছরও শেয়ালের উপদ্রব এত বেশি ছিল না। এ বছর শেয়াল আতঙ্কে মানুষ একা মাঠে কৃষিকাজ করতে ভয় পায়। কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে যেতে হয়। বর্তমান সময়ে ভুট্টার আবাদ হওয়ার কারণে শেয়ালের উপদ্রব বেড়ে গেছে। গত ৩ সপ্তাহে শেয়ালের কামড়ে ২টি গরু মারা গেছে।