Advertisement

লাকড়ি ঘরে লুকানো ছিল অস্ত্রসহ গুলি, পলাতক আসামি

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
লাকড়ি ঘরে লুকানো ছিল অস্ত্রসহ গুলি, পলাতক আসামি
উদ্ধার করা অস্ত্রসহ গুলি। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত একনলা এলজি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে উপজেলার ৯ নম্বর দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় আসামির বাড়ির উত্তর পাশে একটি পরিত্যক্ত ভাঙা লাকড়ির ঘর থেকে একটি একনলা এলজি ও এক রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্তকে পাওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) দীন মোহাম্মদ জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং সেগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয় :নোয়াখালী