logo
Advertisement

দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত
নিহত আ. করিম। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের রাউজানে দুই গ্রুপের সংঘর্ষে আ. করিম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত করিম স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে রাউজানের উরকিরচর ইউনিয়নের কেরানিহাট বাজারে এ সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী করিমের বাড়ি উড়কিরচর হলেও তিনি থাকতেন শহরে। বৃহস্পতিবার দুপুরে তিনি বাড়িতে আসেন। রাত ৮টার পরে হঠাৎ উড়কিরচরের কেরানিরহাট বাজারে গোলাগুলি শুরু হয়। গুলি থামার পর করিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখা যায়।

চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘কে বা কারা গুলি করছে এটা এখনো জানা যায়নি। তার বিরুদ্ধে চুরি, দস্যুতা, ছিনতাই, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ১০টার মতো মামলা আছে। লাশ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’