Advertisement

মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) মহেশপুর পৌরসভার নওদাগাঁও মণ্ডলাপাড়া রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশপুর উপজেলার ঘুগরী এলাকার মো. মনির হোসেন (৫০) এবং একই উপজেলার মো. বশির আহম্মেদ (৪৫)। এ ঘটনায় নওদাগাঁও মণ্ডলাপাড়া এলাকার মো. রাজীব (৩৫) নামের আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে মোট ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় :ঝিনাইদহ