logo

গাজীপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে রডবাহী ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় তাকওয়া পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে কোনাবাড়ী সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। আহত অন্তত ১২-১৩ জন কোনাবাড়ী পপুলার ও সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার আহমেদ বলেন, একটি রডবাহী ট্রাকে তাকওয়া পরিবহন ধাক্কা দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুনজন মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।