logo

ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৮

ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৮
ছাগলে শাক খাওয়া কেন্দ্র করে সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

মাগুরার শ্রীপুর উপজেলায় ছাগলে জমির শাক খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছ।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক ও ফসল খেয়ে নষ্ট করে। এ নিয়ে মোতাহারের ছেলে তরিকুলের সঙ্গে সাজেদা বেগমের পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করা হয়। বিষয়টি জানাজানি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সুজন শেখের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

উভয় পক্ষের আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।