Advertisement

মাছের ঘেরে মিলল যুবকের লাশ

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
মাছের ঘেরে মিলল যুবকের লাশ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মাছের ঘের থেকে মো. মোশারফ খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মোশারফ দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাতে খাবার খেয়ে মোশারফ খান তার মাছের ঘেরে যান। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এক পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশ এতে মোশারফ খানের মরদেহ উদ্ধার করে।

নিহতের ফুফাতো ভাই কুরবান শেখ জানান, মোশারফ খান লিজ নেওয়া পুকুরে মাছ চাষ করতেন এবং রাতে ঘের পাহারা দিতে সেখানে যেতেন। সকালে স্থানীয়রা পানিতে তার মরদেহ দেখতে পান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের সংযোগ ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিষয় :রাজবাড়ী