logo

বগুড়ায় বাসে ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

বগুড়ায় বাসে ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক
আটক যুবক ফরহাদ হোসেন। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ ফরহাদ হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার রাত ২টা ৪০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমানমোড় এলাকায় করতোয়া পাম্পসংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. হারেজ আলীর ছেলে।

মঙ্গলবার ভোরে এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে, ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি ইয়াবা নিয়ে যাচ্ছেন। পরে মাটিডালী বিমানমোড় এলাকায় মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ফরহাদ হোসেনকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এসআরবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।