logo

সুনামগঞ্জ পৌরসভায় টানা ৮ দিন পানি সরবরাহ বন্ধ থাকবে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ পৌরসভায় টানা ৮ দিন পানি সরবরাহ বন্ধ থাকবে
ছবি: সংগৃহীত

ওয়াটার রিজার্ভার লিকেজ হওয়ায় সুনামগঞ্জ পৌরসভার ১০টি এলাকায়় টানা আট দিন পানি সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৯ জুন) সুনামগঞ্জ পৌরসভা প্রশাসক এ তথ্য জানান।

পৌরসভার পানি শাখার একটি জরুরি ঘোষণায় জানানো হয়, পৌরসভার ময়নার পয়েন্টস্থ পানি শোধনাগার-২ এর ওয়াটার রিজার্ভারে বড় ধরনের লিকেজ ধরা পড়েছে। এই লিকেজ দ্রুত মেরামত করা প্রয়োজন। সেজন্য আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত শহরের হাছননগর আংশিক, উকিলপাড়া, জেলরোড, স্টেশন রোড, পশ্চিম বাজার, মুক্তারপাড়া, আবুল হোসেন রোড, শান্তিবাগ, কালীবাড়ি, বাঁধনপাড়া, নতুনপাড়া আংশিক এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি ঘোষণায় আরও বলা হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সুনামগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে রিজার্ভার ও ফ্রোকলেশন চেম্বারের মেরামত কাজটি সম্পন্ন করা হবে।