Advertisement

টঙ্গীতে টিনের চালে উঠে পুলিশের অভিযান

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
টঙ্গীতে টিনের চালে উঠে পুলিশের অভিযান
ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তিতে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার হয়েছে।

রোববার (১৯ জুলাই) এই অভিযান চালানো হয়। অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীর হাজী মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই বস্তিতে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। গত কয়েক মাস ধরেই এলাকায় এমন নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, টঙ্গী থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত ছিল এবং থাকবে। নতুন করে গ্রেপ্তারকৃত ৪০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় :গাজীপুর