logo

সেই বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

সেই বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মাহমুদ মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এলাকাবাসীর বিক্ষোভের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গ্রেপ্তার রিয়াজ মাহমুদ মিল্টন নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা। ২০২৫ সালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু হত্যা মামলার আসামি তিনি। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মিল্টনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসী থানার সামনে বিক্ষোভ করেছেন। এ ছাড়া এক নারী তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। মামলার পর পর তাকে গ্রেপ্তার হয়। 

ওসি জানান, গ্রেপ্তার করার পর থানায় অসুস্থ হয়ে পড়েন আসামি। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদালতের কাউনিয়া থানার জিআরও এএসআই মো. এমদাদ বলেন, অসুস্থ থাকায় বিচারকের নির্দেশে আসামি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।