ফেনীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়েসহ তিনজনের

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়েসহ তিনজনের
ফেনীর ফুলগাজী থানা ভবন। ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবোঝাই পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

Advertisement

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ পাঠানগড় গ্রামের কাজী আজাদের স্ত্রী ওয়াহিদা আক্তার জুহা, তার মা জাকিয়া আক্তার ও ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউসার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেনী শহর থেকে ছেড়া আসা যাত্রীবাহী অটোরিকশা ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই নারী ও এক পুরুষকে মৃত ঘোষণা করেন। দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।