Advertisement

পদ্মা নদীতে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
পদ্মা নদীতে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ
পদ্মা নদীর কিনারায় ভাসমান স্পিডবোট থেকে মরদেহ উদ্ধার। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের লালপুরে পদ্মা নদীর কিনারে ভেসে থাকা একটি স্পিডবোট থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর জাজিরা এলাকায় ভাসমান স্পিডবোট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিজুল হক নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর ও রাজশাহী জেলার বাঘা থানার হবির চর এলাকায় ‘বেলাল গ্রুপ’ ও ‘কাকন গ্রুপের’ মধ্যে বালি মহল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আজিজুল হক গুলিবিদ্ধ হলে তাকে স্পিডবোটে করে লালপুরের চরজাজিরা এলাকায় পদ্মা নদীর এক কিনারায় স্পিডবোটসহ কে বা কাহারা রেখে যায়। এমন সংবাদ পেয়ে হবির চর ও লালপুর থানা সীমানা এলাকার বিভিন্ন স্থানে চরের নদীর কিনারায় খোঁজাখুঁজির একপর্যায়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আজিজুল হকের মরদেহ স্পিডবোটের ভিতর থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত আজিজুল হকের বাঁ চোখের উপরের পাশে গুলিবিদ্ধ হয়ে মাথার ওপর পাশ দিয়ে বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণ, নিহত আজিজুল রাজশাহীর চারঘাট এলাকায় কাকন গ্রুপের বালুর পয়েন্টে কাজ করতো। সেখানে বাঘার বেলাল গ্রুপের সঙ্গে বালু মহলের আধিপত্য বিস্তারের শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

বিষয় :