বাবার চোখের সামনেই হালতি বিলে পড়ে ছেলের মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে মাছ শিকারের সময় নৌকা থেকে পড়ে শহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের হালতি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম সাধু নাটোরের সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের হবিবুর রহমান হবির ছেলে।
নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল ও স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম সাধু ও তার বাবা প্রতিদিনের মতো গতকাল গভীর রাতে নৌকা নিয়ে হালতি বিলে মাছ ধরতে যান। সারা রাত তারা বিলে মাছ শিকার করেন। আজ সকালে মাছ ধরার সময় অসাবধানতাবশত বাবার সামনেই নৌকা থেকে বিলে পড়ে যান শহিদুল।
পরে স্থানীয়রা বিলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
.png)


