খুলনা সিটি মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১১টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত ৯টা ৩৩ মিনিটে সদরের সোনাডাঙ্গা ময়লাপোতা মোড়ের ওই মেডিকেলে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সিটি মেডিকেল কলেজের ১৭ তলা ভবনের নিচ তলায় আগুন রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি।