পাটক্ষেতে কাজের সময় বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন আনোয়ার গনেশ ও তার ছেলে নিমাই গনেশ।
স্থানীয় জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী কবিন্দ্র বলেন, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার গনেশ ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে মারা যান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
.png)






