Advertisement

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কঠোর হুঁশিয়ারি

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কঠোর হুঁশিয়ারি
জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই-২৪ শহীদ সোসাইটি’।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে জেলা শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা কুষ্টিয়াকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনমুক্ত ঘোষণা করে বলেন, ফ্যাসিবাদের দোসরদের এ জেলায় আর কোনো স্থান হবে না। জুলাই স্মৃতিস্তম্ভে যারা আগুন দিয়েছে, তারা দেশ ও জাতির শত্রু। অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশ থেকে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন করে সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা করছে। জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন বক্তারা।

বক্তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিহত করতে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে জুলাইয়ের চেতনাকে দাবিয়ে রাখা যাবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব রবিউল ইসলাম রুহুল, যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান শাওন, ওলিউর রহমান, ‘জুলাই-২৪ শহীদ সোসাইটি’র সভাপতি সুজন মাহমুদ এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত রাত সাড়ে ৪টার দিকে জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত ওই স্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দুষ্কৃতকারীদের উসকানিমূলক স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করতে দেখা যায়।

বিষয় :