logo

বৈরী আবহাওয়ায় আধা ঘণ্টা বন্ধের পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চালু

বৈরী আবহাওয়ায় আধা ঘণ্টা বন্ধের পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চালু

বৈরী আবহাওয়ার কারণে আধা ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ১১টা ১০ মিনিটে থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

এর আগে রাত ১০টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড় ও দমকা হাওয়ার কারণে এই নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আকস্মিক ঝোড়ো হাওয়ার ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

ডিজিএম আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিকভাবে পারাপার শুরু হয়েছে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ফেরি চলাচল করছে।