সরকারি সহায়তা পেলেন কালীগঞ্জের ২৫ অসহায় ব্যক্তি

ঝিনাইদহের কালীগঞ্জে ২৫ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তির মধ্যে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) শহরের কলাহাটা রোডে সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া দুই লাখ ৫০ হাজার টাকা ২৫ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ সময় ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গফফারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।