কাজ শেষে বাড়ি ফেরার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলীনামের রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (১৬ মে) রাত ১০ টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী পাকশী ইউনিয়নের নতুন রুপপুপর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রুপুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইবাদ আলী কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে কটি দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
