চারদিন ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
চারদিন ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম
নিখোঁজ মোস্তাকিম বিল্লাহ। ছবি: সংগৃহীত

চারদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহকে। নিখোঁজ মোস্তাকিম নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেনিতে পড়ে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে চারটায় নীলফামারী সদরের ফুড অফিস পাড়ার নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

মোস্তাকিমের মা মুক্তা বেগম জানান, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মোস্তাকিম বাহির থেকে একটু ঘুরে আসার কথা বলে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি।

মোস্তাকিমের চাচা মেজবাউল ইসলাম বলেন, মোস্তাকিম নিখোঁজ হওয়ার দিন থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। মোস্তাকিমের বন্ধুমহল, পরিচিতজন কেউ কিছু বলতে পারে না।

কোনো ব্যক্তি মোস্তাকিমের খোঁজ পেলে ০১৭২৪৩৮৮৫৫৯, ০১৭২৪৫৪৯০৫৬, ০১৭১৩৬৮১৫৪৭, ০১৮৫৩৩৬২৮০০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এশিয়া পোস্টকে জানান, এ ব্যাপারে ৬ জুলাই নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে মোস্তাকিমের পরিবার। সেদিন থেকেই মোস্তাকিমকে উদ্ধার করতে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত কোনো ট্রেস পাওয়া না গেলেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।