logo

জমজমাট তাঁত পল্লি, ক্রেতাদের উপচে পড়া ভিড়

জমজমাট তাঁত পল্লি, ক্রেতাদের উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের বাকি কয়েক দিন। এই ধর্মীয় উৎসব ঘিরে জমে উঠেছে তাঁত পল্লি। শোরুমে কেনাবেচা পুরোদমে জমে উঠেছে। সুতি, জামদানি ও সিল্ক শাড়ির বিশাল সমাহার নিয়ে তাঁতিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

টাঙ্গাইলের কালিহাতী ও দেলদুয়ার উপজেলার পাথরাইলসহ বিভিন্ন তাঁত পল্লিতে সরেজমিন দেখা যায়, ভোর থেকে রাত পর্যন্ত খট খট শব্দে মুখর হয়ে আছে এলাকা। ঢাকাসহ দেশের বিভিন জেলা থেকে ক্রেতারা টাঙ্গাইলের তাঁত পল্লির শোরুমে ভিড় জমাচ্ছেন।

পাথরাইল শোরুমগুলাতে কম দামে শাড়ি, কটন, হাফ সিল্ক জামদানি, সফট সিল্ক, মুসলিন জামদানি, টিসু জামদানি, বুটিক কাজ, সুতি জামদানি, কাতান, বালুচুরি, হাজার বুটিক, বেনারসিসহ নানা ডিজাইনের শাড়ি পাওয়া যাচ্ছে। শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের তাঁতের তৈরি থ্রি-পিচও কিনছেন ক্রেতারা।

রুমানা আক্তার নামে এক ক্রেতা বলেন, টাঙ্গাইলের শাড়ি মানে টেকসই ও আরামদায়ক। যে কোনো উৎসবে টাঙ্গাইলের শাড়ি পরার চেষ্টা করি।

তাঁত ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, দেশর মানুষ যদি দেশের উৎপাদিত পণ্য ব্যবহার করে, তাহলে কিছুটা হলেও এই ব্যবসাটাকে টিকিয় রাখা যাবে। ঈদ এগিয়ে আসায় শাড়ি বিক্রি বেড়েছে।

তিনি অরও বলেন, জিআই পণ্য ইস্যুতে টাঙ্গাইলের শাড়ি নিয়ে ষড়যন্ত্র হয়েছে। শেষ পর্যন্ত জয় হয়েছে টাঙ্গাইলের শাড়ির। সামনের দিনগুলাতেও টাঙ্গাইলের শাড়ি টিকে থাকবে আপন মহিমায়।