পিরোজপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর

পিরোজপুরে ১৩ বছর বয়সি স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রহিমা আক্তার হাসি বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও সংশ্লিষ্ট আলামত পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন। এই রায়ে ভুক্তভোগী ও তার পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে আমরা মনে করি।
বিষয় :পিরোজপুর
.png)






