logo

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তিন বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো— গৌরনদীর ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান এবং একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে পূর্ব ডুমুরিয়া এলাকায় নানা দুখাই হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে দুই শিশু। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কাবিরা বানী বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।