logo

১২০ লিটার ডিজেলসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড

১২০ লিটার ডিজেলসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বহনের সময় মো. সাব্বির (২১) নামে এক যুবককে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাব্বির অনুমোদন ছাড়াই প্রায় ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অনিয়মের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন জানান, ডিজেল মজুতের দায়ে সাব্বির নামে এক যুবকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।