logo

‘সুন্দরী সুমির’ কাছে মিলল ৬ কেজি গাঁজা

‘সুন্দরী সুমির’ কাছে মিলল ৬ কেজি গাঁজা

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোছা. নুরজাহান বেগম (৩৫) ‘সুন্দরী সুমি’ নামে পরিচিত। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মদিনা নগর সালমানপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে গাঁজা রেখেছিলেন সুমি। নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’