logo

বরগুনায় মশাল মিছিলের পর পুলিশের অভিযান, আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনায় মশাল মিছিলের পর পুলিশের অভিযান, আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
বরগুনা পুলিশ সুপারের কার্যালয়। ছবি: এশিয়া পোস্ট

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলের পর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

এর আগে, শনিবার রাতে বরগুনা পৌরশহরে হঠাৎ ঝটিকা মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে বরগুনার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে বরগুনা সদর থানায় দুজন, বেতাগী থানায় চারজন এবং পাথরঘাটা থানায় একজন রয়েছেন।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন বলেন, শনিবার রাতে মশাল মিছিলের পর এখন পর্যন্ত জেলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। এ ছাড়া পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।