গলায় মাংস আটকে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্রীর
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় গলায় মাংস আটকে প্রাণ হারিয়েছে আঁখি (১১) নামের এক মাদ্রাসা ছাত্রী।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল প্রায় ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঁখি স্থানীয় ড্রাইভার আব্দুল্লাহর মেয়ে এবং সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। তাৎক্ষণিকভাবে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তার মাংস বের করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
