logo

বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের

বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের
পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তরুণের মৃত্যুর পর ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় লোকজন। ছবি: এশিয়া পোস্ট

পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আলামিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নওদাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফজরের নামাজের পর খামারে কাজ করতে গিয়ে আলামিন দুর্ঘটনাবশত চারপাশে দেওয়া বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান আলামিনের মরদেহ বৈদ্যুতিক তারে আটকে আছে। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।