logo

বগুড়ায় ট্রেনে কাটা পড়া মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ট্রেনে কাটা পড়া মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন
বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে আছে। ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন। নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গেছেন। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন স্টেশনমাস্টার সাজেদুর রহমান।