logo

গোপালগঞ্জে হাসপাতালে রোগীকে কোপানোর ঘটনায় নড়াইল থেকে গ্রেপ্তার ৬

গোপালগঞ্জে হাসপাতালে রোগীকে কোপানোর ঘটনায় নড়াইল থেকে গ্রেপ্তার ৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলা থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সফর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৮ মার্চ) রাত ৩টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার খলিসাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের হাফিজুর বিশ্বাস, কাউছার বিশ্বাস, কুব্বাত বিশ্বাস, শ্রাবণ বিশ্বাস, রুমান বিশ্বাস ও পান্না বিশ্বাস।

গত ২৬ মার্চ রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে বর্ষাপাড়া গ্রামে মারামারির ঘটনায় আহত হন রাসেল বিশ্বাস। পরদিন ২৭ মার্চ সকালে চিকিৎসার জন্য তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সফর আলী জানান, ঘটনার পর ২৭ মার্চ রাতে ১১ জনকে আসামি করে একটি মামলা হয়। পুলিশ গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।