logo
Advertisement

মাদারীপুরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে যুবকের আত্মহত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজমাদারীপুর
মাদারীপুরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে যুবকের আত্মহত্যা
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে কীটনাশক পান করে কামরুল শরীফ নামের এক যুবক আত্মহত্যা করেছের।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

কামরুল শরীফ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের মৃত হালেম শরীফের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল শরীফের স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় বিরোধ হতো। এর জেরে ক্ষোভ ও অভিমানে চার দিন আগে কামরুল কীটনাশক পান করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মারা যান।

পুলিশ জানায়, ঢাকা মেডিকেল থেকে কামরুল শরীফের মরদেহ মাদারীপুরে নিয়ে আসার পর বর্তমানে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।