logo
Advertisement

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের অভিযোগ, ক্যানটিন বয় গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের অভিযোগ, ক্যানটিন বয় গ্রেপ্তার
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যানটিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যানটিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তবে ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্যসহ আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (৩১ আগস্ট) সকালে আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন ওই নারী। অভিযোগ উঠেছে, চলন্ত ট্রেনের ক্যানটিনে নিয়ে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা এগিয়ে আসেন এবং আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে দুই পুলিশ সদস্যের নামও রয়েছে বলে জানা গেছে।

তবে মামলায় পুলিশ সদস্যদের নাম থাকার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন তথ্য দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা।

এ বিষয়ে ওসি দুলাল উদ্দীন জানান, ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সাথে পুলিশ সদস্যও জড়িত থাকতে পারেন; বিষয়টি তদন্ত করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিষয় :