logo
Advertisement

তারেক রহমানকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার থানায় অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাইবান্ধা
তারেক রহমানকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার থানায় অভিযোগ
ফুলছড়ি থানা। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার ফুলছড়িতে তারেক রহমানকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে ফুলছড়ি থানায় অভিযোগটি দায়ের করেন ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মাহমুদুল হাসান দাবি করেন, অভিযুক্তদের কয়েকজন আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পদে রয়েছেন। তারা বিভিন্ন সময়ে ফেসবুকে তারেক রহমানকে ব্যঙ্গ করে ছবি ও পোস্ট প্রকাশ এবং আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, গত ১১ আগস্ট এ ধরনের পোস্ট না দেওয়ার জন্য অনুরোধ করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকেসহ দলীয় নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।