ঝিনাইদহে অসহায়দের খাদ্য সহায়তা দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্তবর্তী অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
৫৮ বিজিবি ব্যাটালিয়ন এ কার্যক্রম পরিচালনা করে। এলাকার ১০০টি অসহায় পরিবারে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি জানায়, দেশের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে মহেশপুর ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিল হাবিব হাসান, সহকারী পরিচালক ইমদাদুর রহমানসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি যে কোনো দুর্যোগ ও মানবিক সংকটে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





