logo
Advertisement

এক যুগ পর গ্রেপ্তার পলাতক আসামি

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
এক যুগ পর গ্রেপ্তার পলাতক আসামি
গ্রেপ্তার রাসেল মুন্সী। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীকে প্রায় এক যুগ পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) বরিশাল র‌্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার রাসেল মুন্সী বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার সেরজাহান মুন্সীর ছেলে।

র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর রাসেল মুন্সীকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হলে ২০২০ সালের অক্টোবর মাসে আদালত রাসেল মুন্সীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মুন্সীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮-এর বরিশাল সদর কোম্পানি আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাসেল মুন্সীর অবস্থান গাজীপুরের কালিয়াকৈর এলাকায় শনাক্ত করা হয়। পরে র‌্যাব-৮-এর বরিশাল সদর কোম্পানি ও র‌্যাব-১-এর গাজীপুর সিপিএসসির সমন্বয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, গ্রেপ্তার রাসেল মুন্সীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় :