logo

বরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেল

বরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেল
গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার। ছবি : পুলিশের সৌজন্যে

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে টরকী পানভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৯টি ককটেল উদ্ধার করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। এসব ককটেল সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট