Advertisement

সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

এশিয়া পোস্ট নিউজ, ​ফেনী
সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ছবি : সংগৃহীত

ফেনী সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অন্তত এক কোটি টাকা। শনিবার (৮ আগস্ট) ভোরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

Advertisement

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংক এবং একটি মোটরসাইকেল জব্দ করেন বিজিবি সদস্যরা। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।

বিষয় :